ফেনীতে ট্রেন ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত-৪

Share

ফেনীতে ট্রেন ও কাভার্ডভ্যান সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’জন। ঢাকা থেকে চট্টগ্রামমুখী তূর্ণা নিশিতা ট্রেনটি ভোর সাড়ে চারটার দিকে ফেনী শহরতলীর বারাহীপুর রেলগেইটে পৌঁছলে, একটি কাভার্ডভ্যান রেলক্রসিং পার হতে গেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহতদেরকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলে তাদের মধ্যে আরো একজনের মৃত্যু হয়।

ফেনী সদর হাসপাতালের আর এম ও ডা. অসীম কুমার সাহা জানান, অপর আহত দু’জনের অবস্থাও আশংকাজনক। এদিকে, হবিগঞ্জের বাহুবলে বাস ও সিএনজি অটোরিক্সা সংঘর্ষে সিএনজি চালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ভোরসাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজি অটোরিক্সা চালক ফরহাদ মিয়া ও নুর আলী।

পুলিশ জানায়, সিএনজি যাত্রী ফরহাদ ও নুর আলী ঢাকা-সিলেট মহাসড়কের চারিনাও এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত