১ এপ্রিল সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০১৮ সালের এইচএসসি পরীক্ষা

Share

নাজমুল হাসান সাগর | আগামী ১ এপ্রিল সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ১৮ হাজার ৯৪১ জন পরীক্ষার্থী অংশ নেবে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬১ হাজার ৮০৩ জন ছাত্র ও ৫৭ হাজার ১৩৮ জন ছাত্রী রয়েছে। এইচএসসি পরীক্ষায় গত বছরের চেয়ে ১২ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে।

এদের মধ্যে নিয়মিত ৯০ হাজার ৫৫৬ জন, জিপিএ উন্নয়ন ৯৯৪ জন, অনিয়মিত ২৭ হাজার ৩৫৮ জন ও ৩৩ জন প্রাইভেট পরীক্ষার্থী রয়েছে। এছাড়া এক বিষয়ে মোট পরীক্ষার্থী ১৭ হাজার ৭৫৩ জন, দুই বিষয়ে ৫ হাজার ৮১৪ জন ও সব বিষয়ে ৯৫ হাজার ৩৭৪ পরীক্ষার্থী অংশ নেবে।

রংপুর বিভাগের আট জেলার ১৯৬টি কেন্দ্রে এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ৮২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ৯৩৭ জন ছাত্র ও ছাত্রী ১০ হাজার ৮৮৭ জন। মানবিক বিভাগে ৭৫ হাজার ৫৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪ হাজার ৭৬১ জন ছাত্র ও ছাত্রী ৪০ হাজার ৭৮০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৬ হাজার ৫৭৬ পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ১০৫ জন ছাত্র ও ছাত্রী ৫ হাজার ৪৭১ জন পরীক্ষায় অংশ নেবে।

জেলা ভিত্তিক পরীক্ষার্থীর মধ্যে রংপুর জেলার ৩৮টি কেন্দ্রে ২২ হাজার ৫৯৬ জন, গাইবান্ধায় ২৯টি কেন্দ্রে ১৬ হাজার ৪৩১ জন, নীলফমারীতে ২৪টি কেন্দ্রে ১৪ হাজার ৬১৪ জন, কুড়িগ্রামে ২৪টি কেন্দ্রে ১৩ হাজার ৫২৫ জন, লালমনিরহাটে ১১টি কেন্দ্রে ৮ হাজার ৯৮১ জন, দিনাজপুরে ৪০টি কেন্দ্রে ২২ হাজার ৬৮৯ জন, ঠাকুরগাঁওয়ে ১৮টি কেন্দ্রে ১১ হাজার ৮৭৮ জন ও পঞ্চগড় জেলায় ১২টি কেন্দ্রে ৮ হাজার ২২৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়বাড়ী মহাবিদ্যালয়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে...

বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে।...

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে প্রথম...

‘হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’: ক্যাম্পাস রোডশো শুরু

নিজস্ব প্রতিবেদক হুয়াওয়ের ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর ১২তম আসরের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত