সিরিয়ার অবরুদ্ধ চার লাখ মানুষের জন্য অবিলম্বে খাদ্য ও চিকিৎসা সহায়তার আহ্বান রেডক্রসের

Share

সিরিয়ার অবরুদ্ধ ঘৌতার পূর্বাঞ্চলে অবরুদ্ধ প্রায় চার লাখ মানুষের জন্য অবিলম্বে খাদ্য ও চিকিৎসা সহায়তার আহ্বান জানিয়েছে রেডক্রস। সরকারি বাহিনী ওই এলাকার দিকে অগ্রসর হওয়ায় আতঙ্কে এলাকা ছেড়েছে ১২ হাজারের বেশি মানুষ।

ঘৌতায় আরো ২৬ হাজারের বেশি মানুষকে ত্রাণ দিয়েছে রেডক্রস। চলতি মাসে সরকারের সাথে সমঝোতার ধারাবাহিকতায় বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ত্রাণ পৌঁছালো ঘৌতার পূর্বাঞ্চলে। এবার স্থানীয় শহর দুমায় ২৫ ট্রাক ত্রাণ বিতরণ করেছেন জাতিসংঘ ও রেডক্রসের স্বেচ্ছাসেবকরা। ওই অঞ্চলে অবরুদ্ধ অন্তত ৩ লাখ ৯০ হাজার মানুষ মানবেতর জীবন পার করছে বলে জানিয়েছে সংস্থাটি।

আহ্বান জানিয়েছে, এই দুর্গতদের জন্য অবিলম্বে চিকিৎসা ও খাদ্য সহায়তার। ঘৌতার আরেক শহর হামৌরিয়ায় গেলো ক’দিনের সরকারি হামলায় এলাকা ছাড়ছেন আতঙ্কিতরা। যুক্তরাজ্যের সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের জরিপে সরকার ঘোষিত এলাকা ছাড়ার সুযোগ নিয়েছেন ঘৌতার পূর্বাঞ্চলের ১২ হাজারের বেশি মানুষ।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে খানসামায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন...

শেখ হাসিনার পতনেও সহায়তা কমায় নি ভারত

ভারত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদেশি সহায়তার পরিমাণ কমিয়েছে। তবে বাংলাদেশের জন্য বরাদ্দ...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

ছেলে হত্যার বিচার পেতে মুসলিম থেকে হিন্দু হলেন বাবা

আন্তর্জাতিক ডেস্কঃ পরিবারের ১২ সদস্যসহ স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এক মুসলিম...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত