মাত্র ২ হাজারে শুরু হল স্যামসাং গ্যালাক্সি এস৯-এর প্রি-বুকিং

Share

১৬ মার্চ থেকে শুরু হবে স্যামসাং গ্যালাক্সি এস৯-এর বিক্রি। ইতিমধ্যেই ফ্লিপকার্টে ফোনটির প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই ফোর জি স্মার্টফোনটির সম্পর্কে খুঁটিনাটি।

স্যামসাং গ্যালাক্সি এস৯-এ রয়েছে উচ্চমানের ৫.৮ ইঞ্চি এইচডিআর ডিসপ্লে। সঙ্গে রয়েছে ১১.২ গিগা হার্ৎজের শক্তিশালী অক্টাকোর প্রসেসর। এই ফোনে রয়েছে ৪ জিবি র‌্যাম আর ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ইন্টারনাল মেমোরি ৪০০ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

গ্যালাক্সি এস৯-এ  রয়েছে ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এলইডি ফ্ল্যাশের সঙ্গে এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনে রয়েছে অ্যানড্রয়েড ওরিও ৮.০ অপারেটিং সিস্টেম আর সঙ্গে রয়েছে ৩০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি।

ডাস্ট প্রুফ ও ওয়াটার প্রুফ (১.৫ মিটার গভীরে সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত) স্যামসাং গ্যালাক্সি এস৯ আগাম ২০০০ টাকা দিয়ে বুক করা যাবে। রয়েছে ফেস ডিটেকশন আনলক টেকনোলজি।

ভারতে ফোনটির দাম কত হবে তা এখনও জানা না গেলেও স্যামসাং ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, প্রি বুক করেও পরে ফাইনাল পেমেন্ট না করলে প্রি বুকিং বাবদ ২০০০ টাকা ফিরিয়ে দেওয়া হবে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

হুয়াওয়ে ‘সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’-এর নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫: শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের আইসিটি...

সর্বোচ্চ নিরাপত্তা সনদ পেল হুয়াওয়ের ডেটা স্টোরেজ সিস্টেম

কমন ক্রাইটেরিয়া (সিসি) ইভ্যালুয়েশন অ্যাসুরেন্স লেভেল (ইএএল) ৪+ নিরাপত্তা সনদ অর্জন করেছে...

বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে হুয়াওয়ের তিন নতুন উদ্যোগ

বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিজিটাল অর্থনীতি খাতসংশ্লিষ্ট অংশীজন এবং...

স্টিকার কমেন্ট কি এফবি আইডি বাঁচাতে পারে?

প্রযুক্তি ডেস্কঃ ‘আমার ফেসবুক আইডি রিপোর্ট হচ্ছে, কমেন্টে রেসপন্স করুন প্লিজ’ বা...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত