খানসামায় আগুন; ০৫ পরিবার ক্ষতিগ্রস্থ

Share

মোঃ আশিক মুন্না | গতকাল খানসামা উপজেলার ৫নং ভাবকি ইউনিয়নের হাজিপাড়ায় আকস্মিকভাবে আগুন লাগায় ৫টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই পাড়ার ফারুক মিয়ার বাড়ি থেকে আগুনের সৃষ্টি হলে সে সময়ে প্রচন্ড বাতাস প্রবাহ হওয়ায় তার বাড়িসহ আশপাশের আরও ৪টি বাড়ি পুড়ে যায়।এতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো নগদ অর্থসহ অনেক ক্ষতির সম্মুখীন হয়।

আর এই অগ্নিকান্ডের ফলে ৫ পরিবার ছাড়াও আশেপাশের কিছু পরিবারে এই আগুনের সংস্পর্শে এসে কিছু জিনিসে আগুন লাগার পর তা নিভিয়ে ফেলা হয়। আর এই অগ্নিকান্ডের খরব পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই ঘটনায় খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম ও ভাবকী ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে তাৎক্ষণাত সরকারি তহবিল থেকে ১০ কেজি চাল, ৪টি কম্বল বিতরণ করেন।পরে ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম তার নিজস্ব তহবিল থেকে প্রতিটি পরিবারকে এক হাজার করে টাকা প্রদান করেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত