খানসামায় মালবাহী ট্রাক উল্টে যান চলাচল অবরুদ্ধ

Share

মো. আশিক মুন্না | দিনাজপুর জেলার খানসামা উপজেলার প্রধান সড়কে বিসমিল্লাহ কসমেটিকস্ এর সামনে দুপুর ১২টায় ঠাকুরগাঁও থেকে আসা মাল ভর্তি ট্রাক (বাবলু এন্টারপ্রাইজ) এর এক্সেল ভেঙ্গে ট্রাকের ডান পাশের চাকা দুটো খুলে যায়। অল্পের জন্য বেঁচে যায় ট্রাকের ড্রাইভার, হেল্পার ও আশেপাশের লোকজন।

মাল ভর্তি ট্রাকের একপাশ রাস্তায় হেলে পড়ায় রাস্তা ব্লক হয়ে যায়। ফলে যান চলাচল ব্যহত হয়। তীব্র যানজটের সৃষ্টি হয় রাস্তায়। মাল ভর্তি ট্রাকে ছিলো আটা, ময়দা ও ভুষি। এই মালগুলো খানসামা ও বীরগঞ্জে আনলোড হওয়ার কথা। কিন্তু মালগুলো আনলোড হওয়ার আগেই ঘটে এই দুর্ঘটনা।

ট্রাকের ড্রাইভারের সাথে কথা বললে তিনি জানান, বিকাল ৫টার মধ্যে সম্পূর্ণ মাল সরানো হবে এবং এরপর রাস্তা চলাচলের উপযোগী হয়ে হবে। পরে বিকাল ৫ টা থেকে উক্ত সমস্যার সমাধান হলে আবার যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

কাহারোলে মানবিক সংগঠন হাইয়্যা  আল ফালাহ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজেস্ব প্রতিবেদক শুক্রবার (১৪ মার্চ) ২০২৫ দিনাজপুরের কাহারোলে মানিবক সংগঠন হাইয়্যা আল...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত