এবারের একুশে বইমেলায় লেখক ও অনুষ্ঠান-নির্মাতা খায়রুল বাবুই : এবার তবে গল্পই হোক

Share

এবারের একুশে বইমেলায় লেখক ও অনুষ্ঠান-নির্মাতা খায়রুল বাবুই

‘এবার তবে গল্পই হোক’

এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও অনুষ্ঠান নির্মাতা খায়রুল বাবুই-এর ভিন্ন স্বাদের দুটি গল্পের বই। দেশ পাবলিকেশন্স থেকে অদ্ভুত সব অনুভূতির অন্যরকম ভাবনার গল্পগ্রন্থ ‘তনুর সঙ্গে তিন রাত’ এবং চৈতন্য প্রকাশনী থেকে হাসির গল্পগ্রন্থ ‘রমরমা রম্য’। দুটো বইয়েরই প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান।

এবার শুধু গল্পই কেন? উত্তরে খায়রুল বাবুই বলেন, ‘আমাদের জীবন আসলে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য গল্পের সমষ্টি। কারো গল্প আশার, কারোটা না-পাওয়ার; কিছু আছে স্বপ্নের, কিছু বেদনার আর কিছু আনন্দের। গল্পকে এড়িয়ে জীবনকে যাপন করা অসম্ভব। আমি এবার চেষ্টা করেছি পাঠকদের সঙ্গে গল্পের নিবিড় সম্পর্ক গড়ে তুলতে। এবার তবে গল্পই হোক।’

খায়রুল বাবুই একজন তরুণ পাঠকপ্রিয় লেখক। দীর্ঘদিন থেকে নানা ধরন ও আঙ্গিকের লেখা লিখছেন তিনি। দেশের প্রথম সারির দৈনিক পত্রিকাগুলোতে ফিচার, ছড়া ও গল্প লেখার মাধ্যমে শুরু। বেশ কয়েকবছর ধরে নিয়মিত লিখছেন শিশুতোষ গল্প।

বড়দের পাশাপাশি এবার শিশু-কিশোরদের জন্যও শৈশব প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে ‘স্কুল যেতে ভয় নেই’ ও ‘বুদ্ধির জোর’ নামে খায়রুল বাবুই-এর দুটি গল্পবই। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৯।

খায়রুল বাবুই-এর সবগুলো বই পাওয়া যাবে www.rokomari.com-এ। অর্ডার করা যাবে ০১৫১৯-৫২১৯৭১ এই নম্বরে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গো গার্লস ও ইউআরডিপি’র সহযোগিতায় শিক্ষাবৃত্তি পেল বীরগঞ্জের মিমি

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি গো গার্লসের আর্থিক সহযোগিতায় আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট...

বীরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়বাড়ী মহাবিদ্যালয়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে...

বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে।...

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে প্রথম...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত