সরকার-ইসি যোগসাজশেই ডিএনসিসি উপ-নির্বাচন স্থগিত: বিএনপি

Share

সরকার ও নির্বাচন কমিশন যোগসাজশেই ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন স্থগিত হয়েছে। অভিযোগ বিএনপি নেতাদের। নিশ্চিত পরাজয় জেনেই সরকার এ কাজ করিয়েছে বলেও মন্তব্য করেন তারা। আলোচনার মাধ্যমে সমঝোতা না হলে জাতীয় সংসদ নির্বাচন হবেনা বলেও হুশিয়ারি দেন বিরোধী নেতারা।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে শ্রদ্ধা জানাতে যান দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সাথে ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

হয়রানী- নির্যাতন বন্ধ করে রাজনীতিতে সব দলের সমান সুযোগ নিশ্চিতের দাবি জানান, বিরোধী নেতারা। ঢাকা সিটি নির্বাচন স্থগিতের জন্য নির্বাচন কমিশনের ব্যর্থতাকে দায়ি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । ।

জাগপা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সম্মেলন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় ডিএনসিসি নির্বাচন নিয়ে কথা বলেন ব্যরিস্টার মওদুদ আহমদ। এদিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

বিএনপি নেতার হামলায় জামাত নেতা আহত

*ইফতার আয়োজন নিয়ে রেষারেষি *আহত দুইজন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি মাসুদ রানা...

বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে ভোগনগর ইউনিয়নে কবিরাজ হাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত