শৈত্যপ্রবাহের তোড় এখনো চলছে

Share

দেশের বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহের তোড় এখনো চলছে। শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর ও লালমনিরহাটে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। টানা দুই সপ্তাহের শৈত প্রবাহে দুর্বিসহ হয়ে উঠেছে কুড়িগ্রামের মানুষের জীবন যাত্রা। শীতের তীব্রতার সাথে রাতে বৃষ্টির মতো কুয়াশাও ঝরছে। ঘর থেকে বের হতে পারছে না মানুষ।

এদিকে, খড়কুটা জ্বালিয়ে আগুন পোহানোর সময় রংপুর ও লালমনিরহাটে দগ্ধ হয়ে মারা গেছে আরো পাঁচজন। গত ১১ দিনে রংপুরে দগ্ধ হয়ে মারা গেছেন ১৩ জন। সিরাজগঞ্জে টানা শৈত্য প্রবাহে নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা।

এদিকে, ঘন কুয়াশায় ব্যহত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাঠাঁলবাড়ী নৌরুটে ফেরি চলাচল। আট ঘণ্টা বন্ধ থাকার পরে শিমুলিয়া ও সাত ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়ার ফেরি চলাচল শুরু হয়।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত