রান্না করছেন শাহরুখ-কন্যা সুহানা, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Share

শাহরুখ খানের মেয়ে বলা কথা। লাইমলাইটে কী ভাবে থাকতে হয়, তা তো তাঁর জানা থাকবেই। যদিও এ বার কোনও বিয়ে বাড়ি বা পার্টিতে গিয়ে বন্ধুদের সঙ্গে হইচই নয়। একেবারে অন্য অবতারে দেখা গিয়েছে এই স্টারকিডকে।

রান্নাঘরে চটজলদি নুডলস তৈরি করার পাঠ সব ছেলেমেয়েরই কম-বেশি রয়েছে। স্কুল-কলেজের হস্টেলে থাকার সময় সবাইকে এই কাজটি শিখতেই হয়। এ কাজে যে তিনিও পটু তা প্রমাণ করলেন সুহানা খান। এক্ষেত্রে স্টার কিডরাও যে সাধারণ পড়ুয়াদের মতোই তার প্রমাণ দিয়েছে শাহরুখের মেয়ে।

আসলে, ইনস্টাগ্রামে সুহানা খানের একটি ফ্যানক্লাব ১৭ বছরের স্কুল পড়ুয়া মেয়ের নুডলস তৈরির এই ছবি শেয়ার করেছে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় এক কথায় ভাইরাল।

কয়েকদিন আগেই শাহরুখ জানিয়েছিলেন, বড়দিনের ছুটি কাটিয়ে এ বার ছেলেমেয়ের স্কুল-কলেজে ফেরার পালা। শাহরুখের বড় ছেলে আরিয়ান ক্যালিফোর্নিয়াতে ফিল্মমেকিংনিয়ে পড়াশোনা করেন। সুহানা পড়ে মুম্বইয়ের ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে।

ফ্যানেদের অনেকেরই মত, মাঝ রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় সাধারণ পড়ুয়াদের মতোই নুডলস তৈরি করে আসর জমাচ্ছিল সুহানা। যদিও ছবিটি কোথায় ও কবে তোলা হয়েছে তা জানা যায়নি।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

হিরো আলমের মনোনয়ন বাতিল

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল করা...

সিলেটে রাত্রির যাত্রী সিনেমার সহযাত্রীদের আনন্দ র‍্যালি

আগামী ১৪ ডিসেম্বর বাংলা চলচিত্রের সব চাইতে আলোচিত নাম রাত্রি যাত্রীর সিনেমার...

চলচ্চিত্র রাত্রির যাত্রী‍‍`র প্রচারণায় এবার ভাবনা

বহুল আলোচিত ও কাঙ্খিত চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’ আসছে ১৪ ডিসেম্বর সারা দেশব্যাপী...

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন এই নায়িকারা

বিনোদন ডেস্কঃ বলিউড মানেই বিতর্ক। আর এ বিতর্কের বেশিরভাগ খোরাক জোগান বলিউড...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত