‘রাত অউর দিন’-এর জন্য ১০ কোটি টাকা চাইলেন ঐশ্বর্যা!

Share

১০ কোটি টাকা। পারিশ্রমিকের বিচারে অঙ্কটা নেহাত কম নয়। সে কারণেই শিরোনামে ঐশ্বর্যা রাই বচ্চন। বিষয়টি ঠিক কী? কীসের জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক চাইছেন বচ্চন-বধূ?

১৯৬৭-তে মুক্তি পেয়েছিল নার্গিস দত্তের ‘রাত অউর দিন’। মিড ডে-র খবর অনুযায়ী, সেই ছবির রিমেকের অফার এসেছে ঐশ্বর্যার কাছে। আর এই ছবির জন্যই নাকি ১০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন ঐশ্বর্যা।

শোনা যাচ্ছে, ওই ছবিতে নাকি দ্বৈত ভূমিকায় দেখা যেতে পারে নায়িকাকে। তার জন্য সঠিক প্রস্তুতি দরকার। এটা বেশ সময়সাপেক্ষ একটা কাজ। এর জন্য বেশ কিছুটা সময় অন্য কোনও ছবির কাজও নিতে পারবেন না তিনি। সে কারণেই তাঁর চাহিদা অযৌক্তিক নয় বলেই মনে হয়েছে প্রযোজকের। তাই কোনও রকম সমঝোতায় না গিয়ে ঐশ্বর্যাকে ওই পারিশ্রমিক দিতে রাজি হয়েছে প্রযোজক সংস্থা।

‘রাত অউর দিন’-এ অভিনয়ের জন্য ১৯৬৮-তে সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার জিতেছিলেন নার্গিস। যদিও এই ফিল্ম ঐশ্বর্যা আদৌ করবেন কি না তা নিয়ে প্রকাশ্যে কিছুই জানাননি।

সূত্র: আনন্দ বাজার

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

হিরো আলমের মনোনয়ন বাতিল

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল করা...

সিলেটে রাত্রির যাত্রী সিনেমার সহযাত্রীদের আনন্দ র‍্যালি

আগামী ১৪ ডিসেম্বর বাংলা চলচিত্রের সব চাইতে আলোচিত নাম রাত্রি যাত্রীর সিনেমার...

চলচ্চিত্র রাত্রির যাত্রী‍‍`র প্রচারণায় এবার ভাবনা

বহুল আলোচিত ও কাঙ্খিত চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’ আসছে ১৪ ডিসেম্বর সারা দেশব্যাপী...

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন এই নায়িকারা

বিনোদন ডেস্কঃ বলিউড মানেই বিতর্ক। আর এ বিতর্কের বেশিরভাগ খোরাক জোগান বলিউড...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত