বীরগঞ্জের এসি ল্যান্ড বিরোদা রানি রায় হাইকোর্টে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন

Share

ভ্রাম্যমান আদালত বসিয়ে এক আইনজীবীকে সাজা দেয়ার ঘটনায় দিনাজপুরের বীরগঞ্জের এসি ল্যান্ড বিরোদা রানি রায় হাইকোর্টে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। দুপুরে শুনানি শেষে বিচারপতি মো: হাবিবুল গনি ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেছেন।

ঐদিন এসি ল্যান্ড বিরোদা রানিকে ক্ষমা চেয়ে দেয়া বক্তব্য লিখিতভাবে জানাতে নির্দেশ দেন আদালত। ১২ ডিসেম্বর একটি নামজারির মামলায় শুনানি করতে বীরগঞ্জ এসি ল্যান্ডের কক্ষে বসেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নিরোদ বিহারী রায়।

এ নিয়ে বাকবিতন্ডার জের ধরে আইনজীবীকে ৫০০ টাকা জরিমানা অনাদায়ে একদিনের কারাদন্ড দেন সহকারি কমিশনার বিরোদা রানি রায়। বিষয়টি আমলে নিয়ে এসি ল্যান্ডেকে হাজির হতে ১৭ ডিসেম্বর আদেশ দিয়েছিলেন হাইকোর্ট বেঞ্চ।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত