দশ ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন ঠাকুরগাঁও শহর

Share

অতিরিক্ত মাল বোঝাই ট্রাক চলাচলে ভেঙে গেছে ঠাকুরগাঁওয়ের বেইলী ব্রিজ। এতে চরম দুর্ভোগে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের দশ ইউনিয়নের মানুষ। দ্রুত কাঠের ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

দীর্ঘদিন ধরেই নড়বড়ে ছিল ঠাকুরগাঁওয়ের জীর্ণ-শীর্ণ বেইলী ব্রীজ। দুর্ঘটনা এড়াতে শুধু সতর্কতামূলক সাইনবোর্ড ঝুলিয়েই দায়িত্ব সেরেছে জেলা প্রশাসন। ছিলনা কোন নজরদারি। মরণ ফাঁদের এই সেতু দিয়ে অবাধে যাতায়াত করতো অতিরিক্ত মাল বোঝাই ট্রাক-বাসসহ পণ্যবাহী যান।

গত আট ডিসেম্বর ভেঙে যায় বেইলী ব্রিজটি। তবে কেউ হতাহত হয়নি। এতে ওইপথে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। তবে, জেলা প্রশাসক ও এলজিইডি কর্তৃপক্ষ বলছে মানুষের চলাচলের জন্য সাময়িক ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে, অল্প সময়ের মধ্যেই কাঠের ব্রীজ তৈরি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত