আপনার ফোনের আইএমইআই নম্বর জানেন তো? নইলে বিপদে পড়তে পারেন

Share

মোবাইলের আইএমইআই নম্বরের কথা আপনি নিশ্চয়ই জানেন! আইএমইআই নম্বর কী বা কী কাজে লাগে এই নম্বর—জানেন তো? না জানলে কিন্তু বিপদে পড়তে পারেন আপনিও। জেনে নিন আইএমইআই নম্বরের খুঁটিনাটি।  

সব মোবাইলেই থাকে ১৫ অঙ্কের (ডিজিট) একটি ইউনিক নম্বর। বিশ্বের যে কোন ফোনকে আলাদা করে চিহ্নিত করতে ব্যবহৃত হয় এই নম্বর।

আইএমইআই-এর পুরো কথাটা হল, দ্য ইন্টারন্যাশানাল মোবাইল স্টেশন ইকুইপমেন্ট আইডেনটিটি। ডুয়াল সিম-এর ফোনে দুটি করে থাকে।

ফোনের বাক্সের গায়ে বা ফোনের ভেতরে লেখা থাকে এই নম্বর। তবে *#০৬# ডায়াল করেও আপনি জেনে নিতে পারেন আপনার ফোনের আইএমইআই নম্বর।

হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ফোন কোথায় রয়েছে তা চিহ্নিত করতে বা সেটিকে ব্লক করতে কাজে লাগে এই আইএমইআই নম্বর।

হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ফোন ব্লক করতে হলে আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করে আপনার মোবাইল নম্বর আর আইএমইআই নম্বর জানিয়ে সেটিকে ব্লক করতে অনুরোধ পাঠালেই ব্লক হয়ে যাবে আপনার মোবাইল ফোনটি।

সূত্র: আনন্দবাজার

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

হুয়াওয়ে ‘সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’-এর নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫: শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের আইসিটি...

সর্বোচ্চ নিরাপত্তা সনদ পেল হুয়াওয়ের ডেটা স্টোরেজ সিস্টেম

কমন ক্রাইটেরিয়া (সিসি) ইভ্যালুয়েশন অ্যাসুরেন্স লেভেল (ইএএল) ৪+ নিরাপত্তা সনদ অর্জন করেছে...

বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে হুয়াওয়ের তিন নতুন উদ্যোগ

বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিজিটাল অর্থনীতি খাতসংশ্লিষ্ট অংশীজন এবং...

স্টিকার কমেন্ট কি এফবি আইডি বাঁচাতে পারে?

প্রযুক্তি ডেস্কঃ ‘আমার ফেসবুক আইডি রিপোর্ট হচ্ছে, কমেন্টে রেসপন্স করুন প্লিজ’ বা...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত