নির্বাচন কমিশনের প্রতি আস্থা তৈরি হয়নি- মির্জা ফখরুল

Share

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রংপুর সিটি নির্বাচন শান্তিপূর্ণ হলেও নির্বাচন কমিশনের প্রতি আস্থা তৈরি হয়নি। নিরপেক্ষ সহায়ক সরকার ছাড়া বিএনপি জাতীয় নির্বাচনে যাবেনা বলেও জানান তিনি।

ঠাকুরগাঁয়ের নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার আবারো এক দলীয় নির্বাচনের ষড়যন্ত্র করছে। সরকারের সে ষড়যন্ত্র সফল হবে না। আগামী নির্বাচন হতে হবে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে।

এদিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, আদালতকে ব্যবহার করে সরকার বেগম জিয়াকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে।

অন্যদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানবন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর কাছে কোনো তথ্য উপাত্ত না থাকায় বেগম জিয়ার আইনী নোটিশ প্রত্যাহারে সরকারি দলের নেতারা হুমকি দিচ্ছেন। রংপুর সিটি নির্বাচনে কী হয়েছে জনগণ তা জানে বলে মন্তব্য করেন তিনি।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

বিএনপি নেতার হামলায় জামাত নেতা আহত

*ইফতার আয়োজন নিয়ে রেষারেষি *আহত দুইজন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি মাসুদ রানা...

বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে ভোগনগর ইউনিয়নে কবিরাজ হাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত