বীরগঞ্জে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে মমিনুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার দুপুরে শিশুটি প্রতিবেশী মমিনুল ইসলামের বাসায় যায়। এ সময় মমিনুল ইসলাম বাড়িতে একাই ছিল। বাড়িতে আর অন্য কোনো লোকজন না থাকায় সে শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে বিষয়টি খুলে বললে তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন পুলিশ অবহিত করেন।

মমিনুল ইসলাম উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পাল্টাপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত মমিনুল ইসলামকে গ্রেফতার করে এবং শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

তিস্তা–ব্রহ্মপুত্রে পানি বাড়ছে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

উজানে ভারী বৃষ্টি; ৪৮ ঘণ্টায় কয়েক পয়েন্টে বিপৎসীমা ছোঁয়ার আশঙ্কা বন্যার ঝুঁকিতে...

ভূমিকম্পে পুরান ঢাকায় ভবন ধ্বসে ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: ‎রাজধানীর পুরান ঢাকা বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি ৫ তলা...

নেটওয়ার্ক কানেক্টিভিটিকে আরও শক্তিশালী করছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফাইভজি- অ্যাডভান্সড

নিজস্ব প্রতিবেদক চীনে আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) সাংহাই ২০২৫-এ ‘মোবাইল ব্রডব্যান্ড...

বাংলাদেশের এআই ও ক্লাউড শিল্পকে এগিয়ে নিতে হুয়াওয়ের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক সম্প্রতি স্থানীয় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কারিগরি ও সেবা দক্ষতা বৃদ্ধি...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত