নায়ক হচ্ছেন প্রয়াত মান্নার পুত্র সিয়াম

Share

তার পুরো নাম এস এম আসলাম তালুকদার। তবে চিত্রনায়ক মান্না নামেই দর্শক মহলে জনপ্রিয় ছিলেন তিনি। অ্যাকশনধর্মী ছবি ও গায়ের লোম দাঁড়িয়ে যাওয়া সংলাপের জন্য মান্না ছিলেন সকলের স্বপ্নের নায়ক। তবে পৃথিবী তাকে ধরে রাখতে পারেনি বেশিদিন। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন তিনি। প্রাপ্ত তথ্যানুযায়ী এ যাবত চিত্রনায়ক মান্না অভিনীত চলচ্চিত্রের সংখ্যা ১৭৬ টি।

মৃত্যুর দুবছর পূর্বে, অর্থাৎ ২০০৬ সালে ‘সেরা অভিনেতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মান্না। তারপর দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে ১০ টি বছর। এ দশ বছরে বন্ধ ছিল কৃতাঞ্জলি কথাচিত্র থেকে চলচ্চিত্র নির্মাণ।

কিন্তু সেই রুদ্ধদ্বার সম্প্রতি অবমুক্ত হতে চলেছে। সিনেমা নির্মিত হতে যাচ্ছে তাদের ব্যানার থেকে। প্রয়াত নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না আসছেন প্রযোজক হয়ে। আর নায়ক? নায়ক হবেন স্বয়ং মান্না-শেলীর পুত্র সিয়াম। বর্তমানে তিনি দেশের বাইরে ফিল্ম বিষয়ক পড়াশোনায় ব্যস্ত রয়েছেন; দেশে ফিরবেন আগামী বছরের জানুয়ারি মাসে।

তবে কী সিনেমা তৈরি হবে, সে বিষয়ে এখনও কিছু জানাননি শেলী। শুধু এটুকু জানা গিয়েছে যে ঐ সিনেমাটি পরিচালনা করবেন মালেক আফসারী। তার মাধ্যমেই জানা গিয়েছে নায়ক হিসেবে সিয়ামের আবির্ভাবের কথা।

সূত্র: প্রিয় বিনোদন

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

হিরো আলমের মনোনয়ন বাতিল

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল করা...

সিলেটে রাত্রির যাত্রী সিনেমার সহযাত্রীদের আনন্দ র‍্যালি

আগামী ১৪ ডিসেম্বর বাংলা চলচিত্রের সব চাইতে আলোচিত নাম রাত্রি যাত্রীর সিনেমার...

চলচ্চিত্র রাত্রির যাত্রী‍‍`র প্রচারণায় এবার ভাবনা

বহুল আলোচিত ও কাঙ্খিত চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’ আসছে ১৪ ডিসেম্বর সারা দেশব্যাপী...

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন এই নায়িকারা

বিনোদন ডেস্কঃ বলিউড মানেই বিতর্ক। আর এ বিতর্কের বেশিরভাগ খোরাক জোগান বলিউড...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত