রংপুরে সাম্প্রদায়িক হামলার বিচারের দাবীতে বীরগঞ্জ ছাত্রলীগের মানববন্ধন

Share

রাজনৈতিক ডেস্ক | ফেইসবুকে মহানবীকে কটুক্তি করার জেরে রংপুরের হরকলি ঠাকুরপাড়ায় সাম্প্রদায়ীক হামলা চালায় কতিপয় দুষ্কৃতিকারী। এই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল,মানব বন্ধন ও পথ সভা করেছে বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগ শাখা।

আজ মঙ্গলবার (১৪-১১-১৭) সকাল ১১ টায় বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক রকুনুজ্জামান বিপ্লবের নেতৃত্বে বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে, বীরগঞ্জ পুরাতন শহীদ মিনারের সামনে মানব বন্ধন ও পথসভার আয়োজন করা হয়।বীরগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পারভেজের সঞ্চালনায় উক্ত মানব বন্ধন ও পথসভায় স্বল্প সময়ের জন্য বক্তব্য রাখেন ইউনিয়ন,উপজেলা,পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মিরা।

এছারাও মানব বন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি আবু হোসাইন বিপু ও বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা।বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে এই বিক্ষোভ মিছিল,মানব বন্ধন ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের অন্যান্য নেতা কর্মি বৃন্দ।

পথ সভায় বক্তারা এমন ঘৃণ্য সাম্প্রদায়ীক হামলার তীব্র নিন্দা জানান এবং আসল দোষিদের খুজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী রাখেন।পথ সভায় বক্তারা অভিযোগ করেন, এই হামলার পেছনে জামাত-শিবিরের ইন্ধন আছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত