ক্যান্সারে আক্রান্ত রাশেদকে বাঁচাতে সহপাঠীদের আপ্রাণ প্রচেষ্টা

Share

নিজস্ব প্রতিবেদক | দিনাজপুর সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র রাশিদুল ইসলাম রাশেদ ক্যান্সারে আক্রান্ত। ঢাকায় চিকিৎসার পর রাশেদ বর্তমানে দিনাজপুর ইসলামী হাসপাতালে চিকিৎসারত।

তার চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন। রাশেদের এই অবস্থায় বসে থাকতে পারে নি তার সহপাঠীরা। অত্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগের (১৩-১৪) শিক্ষাবর্ষের কিছু উদ্যমী শিক্ষার্থী নিজ উদ্যোগে শুরু করে সাহায্য সংগ্রহ। তাদের অক্লান্ত পরিশ্রমে প্রথম ধাপে সংগৃহিত ৫০ হাজার টাকা গত ৫ নভেম্বর রাশেদের বাবা আবুল কাশেমের হাতে তুলে দেয় সহপাঠীরা।

এরপর আবার তারা শুরু করে সাহায্য সংগ্রহ। এরই ধারাবাহিকতায় আজ সহপাঠীরা দ্বিতীয় ধাপে আবারও ৫০ হাজার  টাকা সহযোগীতা তুলে দেয় তার পরিবারের হাতে। এসময় ৪র্থ বর্ষের উদ্যমী শিক্ষার্থীরাসহ পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

রাশেদের সহপাঠীদের মধ্যে মুজাহিদ সরকার বলেছেন, রাশেদের জন্য তারা রাস্তায় নেমেছেন, প্রয়োজনে আরো কঠোর পরিশ্রম করতে রাজি তাদের টিম। তিনি রাশেদের দ্রুত আরোগ্য লাভ আশা করেন এবং রাশেদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান করেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত