সাংগঠনিকভাবে দুর্বল হলেও জনসমর্থনে বিএনপি এগিয়ে- ওবায়দুল কাদের

Share

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল, কিন্তু জনসমর্থনে নয়। আগামী নির্বাচনে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বিএনপিকে মোকাবেলা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

কক্সবাজারে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা মিথ্যাচারের রেকর্ড বাজিয়ে যাচ্ছেন। রাজনৈতিকভাবে দুর্বল বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে।

এদিকে, রাজধানীতে এক আলোচনায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপি আদালতের মাধ্যমে ষড়যন্ত্রের চেষ্টা করছে। ইতিহাসের খলনায়ককে নায়ক বানানোর চক্রান্ত করছে। তবে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে ইউনোস্কোর স্বীকৃতি তাদের সেই ষড়যন্ত্রে চপেটাঘাত করেছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

বিএনপি নেতার হামলায় জামাত নেতা আহত

*ইফতার আয়োজন নিয়ে রেষারেষি *আহত দুইজন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি মাসুদ রানা...

বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে ভোগনগর ইউনিয়নে কবিরাজ হাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত