দিনাজপুরের বীরগঞ্জে পিকআপের ধাক্কায় নিহত ৪

Share

দিনাজপুরের বীরগঞ্জে পিকআপের ধাক্কায় নিহত হয়েছে চারজন। আহত সাতজন। ভোর সাড়ে ছ’টায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে দুটি অটোরিকশা যোগে কয়েকজন পুণ্যার্থী দিনাজপুরের কান্তজিউ মন্দির প্রাঙ্গণে রাস পূর্ণিমার উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন।

অটোরিকশা দুটি বীরগঞ্জ উপজেলার শালবন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই পিকআপটি অটোরিকশা দুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই পুরুষ ও দুই নারী।

তারা হলেন, নীলফামারীর অমুল্য রায়, হাবরং রায়, শুসিলা বালা ও রঙ্গিলা বালা। আহত সাতজনের চিকিৎসা চলছে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত