দিনাজপুরের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

Share

বন্যার কারণে দিনাজপুরের সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেল ও সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত এই অবস্থা বিরাজ করছে। এদিকে বন্যার পানিতে দিনাজপুর শিক্ষাবোর্ড অফিসে পানি ঢুকে আগামী জেএসসি পরীক্ষার খাতা ভিজে গেছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোখলেসার রহমান ও দিনাজপুর স্টেশন মাস্টার মঞ্জু জানান, বন্যার পানিতে দিনাজপুরের বিভিন্ন স্থানে রেললাইন ডুবে গেছে। এজন্য দিনাজপুরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ গতকাল থেকে বন্ধ রয়েছে।

অপরদিকে সড়ক পথেও বন্যার কারণে দিনাজপুরের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ আছে বলে জানিয়েছেন জেলার মটোর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাব্বি।

দিনাজপুরে বন্যায় চার উপজেলায় ৮ শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে একজন। জেলায় ৬৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যেখানে ৯০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানিয়েছেন, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে সেনাবাহিনী বিজিবি সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছে।

#সংগৃহিত

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

কাহারোলে মানবিক সংগঠন হাইয়্যা  আল ফালাহ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজেস্ব প্রতিবেদক শুক্রবার (১৪ মার্চ) ২০২৫ দিনাজপুরের কাহারোলে মানিবক সংগঠন হাইয়্যা আল...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত