সংগীতশিল্পী সভ্যতা নাচলেন নিজের বিয়েতে!

Share

হঠাৎ করেই বিয়ের কাজটি সেরে নিলেন জনপ্রিয় সংগীতশিল্পী সভ্যতা। গত ২৭ জুলাই রাতে ঘরোয়া পরিবেশে তার বিয়ে হয়। তার বর সামিউল ওয়াহিদ শোভন ব্ল্যাক ব্যান্ডের ড্রামার।

১০ বছরের প্রেমের সম্পর্কের পর তারা বিয়ে করেছেন। তাই বিয়েতে একটু আনন্দটা বেশিই থাকার কথা। সভ্যতার ভালোবাসার মানুষের সঙ্গে নতুন বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাই তো সেই আনন্দে তিনি নিজের বিয়েতে কাজিন ও বন্ধুদের সঙ্গে নাচলেন। আর নাচের দৃশ্য ভিডিও ধারণ করলেন তার বড় বোন স্বাগতা।

সভ্যতার বিয়ের খবরটি প্রথমে জানা যায়, তার ভাই সন্ধির দেওয়া একটি ফেসবুক পোস্ট থেকে। সেখানে তিনি লেখেন, ‘বাসায় আজ বিয়ে। সভ্যতার বিয়ে!’

এদিকে সভ্যতার বোন অভিনেত্রী স্বাগতা জানান, একেবারেই ঘরোয়া পরিবেশে বিয়েটা হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। বড় কোনো অনুষ্ঠান হোক, এটা সভ্যতা নিজেই চাননি।

এছাড়াও তাদের পারিবারিক সূত্রে জানা গেছে, ২৮ জুলাই সভ্যতা আর শোভনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

হিরো আলমের মনোনয়ন বাতিল

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল করা...

সিলেটে রাত্রির যাত্রী সিনেমার সহযাত্রীদের আনন্দ র‍্যালি

আগামী ১৪ ডিসেম্বর বাংলা চলচিত্রের সব চাইতে আলোচিত নাম রাত্রি যাত্রীর সিনেমার...

চলচ্চিত্র রাত্রির যাত্রী‍‍`র প্রচারণায় এবার ভাবনা

বহুল আলোচিত ও কাঙ্খিত চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’ আসছে ১৪ ডিসেম্বর সারা দেশব্যাপী...

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন এই নায়িকারা

বিনোদন ডেস্কঃ বলিউড মানেই বিতর্ক। আর এ বিতর্কের বেশিরভাগ খোরাক জোগান বলিউড...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত