আবারো ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

Share

আবারো আন্ত-মাহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এটি যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে দেশটির নেতা কিম জং উন। পরীক্ষার সফলতা দাবি করে শনিবার মিসাইল উৎক্ষেপনের ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

‘হুয়াসং-ফোর্টিন’ নামের মিসাইলটি প্রায় এক হাজার মাইল অতিক্রম করে জাপান সাগরে পড়েছে। উৎক্ষেপন পর্যবেক্ষণ করেন কিম জন উন। এ ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন অফিসিয়াল টুইট বার্তায় জানান, পিয়ংইয়ংয়ের মিসাইল পরীক্ষা জাতিসংঘের আইনের লঙ্ঘন করেছে। কোনোভাবেই পরমাণু সমৃদ্ধ উত্তর কোরিয়াকে মেনে নেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

দেশটিক চাপে রাখতে রাশিয়া ও চীনকে আরো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন টিলারসন। উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষাকে পাগলামি বলে উল্লেখ করেছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়। নিজেদের শক্তি প্রদর্শনে মার্কিন সেনাদের সাথে যৌথ মহড়া চলিয়েছে দেশটি।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে খানসামায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন...

শেখ হাসিনার পতনেও সহায়তা কমায় নি ভারত

ভারত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদেশি সহায়তার পরিমাণ কমিয়েছে। তবে বাংলাদেশের জন্য বরাদ্দ...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

ছেলে হত্যার বিচার পেতে মুসলিম থেকে হিন্দু হলেন বাবা

আন্তর্জাতিক ডেস্কঃ পরিবারের ১২ সদস্যসহ স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এক মুসলিম...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত