রংপুরে বাস-অটো সংঘর্ষে নিহত ৩

Share

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ

রংপুর সদর উপজেলার লাহিড়ীর হাট এলাকায় একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকের রংপুর-বদরগঞ্জ আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও তিনজন।

নিহতদের মধ্যে বাদশা মিয়া নামের একজনের পরিচয় জানা গেছে। তিনি রংপুর সদর উপজেলার বৈকুণ্ঠপুর এলাকার ইউসুফ উদ্দিনের ছেলে।

রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এটিএম শামসুজ্জোহা জানান, রংপুর থেকে বদরগঞ্জগামী বৈদ্যুতিক সরঞ্জামবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশ উদ্ধার করেছেন। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

মাদকের ছোবল থেকে সন্তানকে বাঁচাতে ইউআরডিপি’র সচেতনতামূলক কর্মসূচি

মাদকাসক্তি বিষয়ে অভিভাবকদের সচেতন করতে আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি) এক...

একই স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপির দু’পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি ও অফিস...

বিধবার ঘর ভেঙে জায়গা দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের খানসামা উপজেলায় আমেনা বেওয়ার নামে বিধবা অসহায় মহিলার ঘর...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪