বীরগঞ্জে ফিলিস্তিনে ও ভারতে মুসলিমদের উপর আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে পৌর শহরের বিজয় চত্ত্বরে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতা’র আয়োজনে ফিলিস্তিনে বর্বর ইসলাঈলী হামলা ও ভারতে মুসলামানদের উপর আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ ২০২৫) দপুর ২টায় বীরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কবিরাজহাট আল-জামিয়াতুল মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ্, বীরগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা’র অধ্যক্ষ মুফতি মাহাতাব উদ্দীন, বীরগঞ্জ জামে মসদিদের খতিব রেদওয়ান, বায়তুল আমান জামে মসদিদের ইমাম মুফতি সাদেকুল ইসলাম, মাদ্রাসাতুল বানাত মহিলা মাদ্রাসা মুফতি জুবায়ের পরিচালক আল মাদানীসহ আরও অনেকে।

বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বলেন, ইসরায়েল ঘুমন্ত অবস্থায়মানুষকে হত্যা করছে, যাদের অধিকাংশই শিশু এবং নারী। এ থেকেই বোঝা যাচ্ছে তাদের উদ্দেশ্য কী। তারা আরও বলেন, ভারতে হোলিকে কেন্দ্র করে এক হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের আজকের অবস্থান এসব আগ্রাসনের বিরুদ্ধে। এ সময় দ্রুত সময়ের মধ্যে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান ।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

ভূমিকম্পে পুরান ঢাকায় ভবন ধ্বসে ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: ‎রাজধানীর পুরান ঢাকা বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি ৫ তলা...

নেটওয়ার্ক কানেক্টিভিটিকে আরও শক্তিশালী করছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফাইভজি- অ্যাডভান্সড

নিজস্ব প্রতিবেদক চীনে আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) সাংহাই ২০২৫-এ ‘মোবাইল ব্রডব্যান্ড...

বাংলাদেশের এআই ও ক্লাউড শিল্পকে এগিয়ে নিতে হুয়াওয়ের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক সম্প্রতি স্থানীয় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কারিগরি ও সেবা দক্ষতা বৃদ্ধি...

দেশের বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ত্বরান্বিত করার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এআই সামিট ও এআই হ্যাকাথন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ৮ মে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪