বীরগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের ঈদ সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বীরগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের ঈদ সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে ১১ নং মরিচা ইউনিয়নে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে গোলাপগঞ্জ বাজারে মমতাজের মিল চাতালে  ঈদ সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (২৯ মার্চ ২০২৫) বিকাল ৫টায় মরিচা ইউনিয়নের বাংলাদেশ শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব দলের সদস্য সচিব তানভীর চৌধুরী, বীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক আজহারুল ইসলাম রাজা, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব খাইরুল ইসলাম।

 

এসময় উপস্থিত ছিলেন মরিচা ইউনিয়ন সেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক একরামুল ইসলাম মাষ্টার, পলাশবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সবুজ ইসলাম, মরিচা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক তহির উদ্দিন, ইউনিয়ন বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

ঈদ সামগ্রী বিতরণ শেষে ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪