বীরগঞ্জে গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ১ কিশোরের

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের সৈয়দপুর কল্যাণী গ্রামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সে ঐ এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মামুন ইসলাম (১৮). স্থানীয় ও বিভিন্ন সূত্রে জানা যায় আত্মহত্যাকারী মামুন মোবাইল গেমে আসক্ত, টিক-টোকার এবং মাদকাসক্ত।

অন্যান্য দিনের ন্যায় সকালে বাড়ির লোকজন তাকে ডাকা ডাকির পরেও জাগ্রত না হওয়ায়, তার শয়ন ঘরের দরজা ভেঙ্গে দেখা যায় সে ঘরের তীরের সাথে মৃত অবস্থায় ঝুলে আছে।

ধারনা করা হচ্ছে মামুন তার মায়ের কাছে ১০০ টাকা চেয়েছিল, না পেয়ে অভিমান করেই আত্মহত্যা করেছে।

দ্রুত পুলিশে সংবাদ দিয়ে এবং পুলিশের উপস্থিতিতে লাশ উদ্ধার করে সুরতহাল রেকর্ড করে ওয়ারিশদের কোন অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয় বলে জানান এস আই আশরাফুল ইসলাম।

বিকেল ৫টায় স্থানীয় কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আত্মহত্যাকারী কিশোরের স্বজনদের কোন আপত্তি না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

কাহারোলে মানবিক সংগঠন হাইয়্যা  আল ফালাহ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজেস্ব প্রতিবেদক শুক্রবার (১৪ মার্চ) ২০২৫ দিনাজপুরের কাহারোলে মানিবক সংগঠন হাইয়্যা আল...

বীরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে উভয় সংঘর্ষে নিহত ১, আটক ৫

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরে বীরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে আহত মো. মফিজুল ইসলাম...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪