বীরগঞ্জে আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস অনুুষ্ঠিত

বীরগঞ্জে আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস অনুুষ্ঠিত
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে বিভিন্ন শ্রমিক সংগঠন ও উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পৌর শহরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎

বৃহস্পতিবার ১ মে সকালে উপজেলার বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে সমাবেশ, আলোচনা সভা ও র‌্যালি হয়।

‎বীরগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, অটোবাইক চালক শ্রমিক কল্যান সংগঠন, উপজেলা দোকান-কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শ্রমিক কল্যান সংগঠন, মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন সহ সকল শ্রমিক সদস্যদের উপস্থিতির মাধ্যমে বীরগঞ্জ পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

বীরগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আমিরুল ইসলাম বাহার, উপদেষ্টা আব্দুল কাদের মন্ডল।

এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ মজিবর রহমান, সাধারণ সম্পাদক মোঃ কাজল, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম, অর্থ সম্পাদক নুরুল আলম, দপ্তর সম্পাদক জাহিরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল মান্নানসহ শ্রমিক সকল সদস্য গণ।

এসময় প্রধান অতিথি বলেন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন ,শ্রমিকরা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন  করে দেশের অর্থনীতিকে সাবলম্বী  করে এবং মাদক সেবন কারী মানুষ দেশের শত্রু ও সংসার ও সমাজের ব্যাপক ক্ষতি সাধন করেন,মাদক নির্মুল করার লক্ষে বিভিন্ন দিক নিদেশনা মুলক বক্তব্য প্রদান করেন ।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪