বীরগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালটি চিকিৎসক সংকটে জর্জরিত

বীরগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালটি চিকিৎসক সংকটে জর্জরিত
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালটি চিকিৎসক সংকটে জর্জরিত।

৫ এপ্রিল’২০২৫ দুপুরে সরজমিন সাক্ষাৎকারে জানা যায়, ২১ জন ডাক্তারের বিপরীতে আবাসিক মেডিকেল অফিসারসহ ৩ জন চিকিৎসক দিয়ে চলছে উপজেলায় বসবাসরত ৪ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা, চরম বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্য সেবা, মারাত্মকভাবে ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গত ২০১৮-১৯ সালে বিশেষ পুরস্কারে ভূষিত করেছে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স  হাসপাতাল কে।

প্রসূতি মহিলাদের নরমাল ডেলিভারী তথা স্বাভাবিক প্রসবে অনন্য ভুমিকাসহ সফল দৃষ্টান্ত রাখলেও যন্ত্রপাতি ও জনবল সংকটের কারনে এখনো সিজার করার মত পরিবেশ তৈরী হয় নাই।বিভিন্ন রোগের ঔষধপত্র রয়েছে অস্বাভাবিক ঘাটতি।আধুনিক যন্ত্রপাতির অভাবসহ দেড় বছর থেকে নষ্ট রয়েছে আলট্রাসনোগ্রাম মেশিন।ফলে উপজেলাবাসী কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে অনেকটাই বঞ্চিত, পোহাতে হচ্ছে অসহনীয় দুর্ভোগ।

উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে নানা রোগে আক্রান্ত রেকর্ড পরিমান রোগী হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন।রেকর্ড পত্র মতে গড়ে প্রতিদিন বহিঃ র্বিভাগে ৩৫০ থেকে ৪০০ জন রোগী সেবা নেওয়া সহ জরুরি বিভাগে ৪০ থেকে ৫০ জন রোগী আসেন, ভর্তি থাকেন ৮০ থেকে ১০০ জন রোগী।উপজেলার সচেতন মহল মনে করেন, চিকিৎসক সংকটে এবং ঔষধ স্বল্পতায় রোগীদের ভোগান্তি সহ চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।বহিঃ র্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে চিকিৎসা নিতে হয়।এভাবে একটি হাসপাতালের চিকিৎসা তথা স্বাস্থ্য সেবা কার্যক্রম চলতে পারে না।তাই অতি শীঘ্রই চিকিৎসক পদায়ন সহ স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০০ শয্যায় উন্নীত করা খুবই জরুরি হয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনা ঘটনা স্বীকার করে হাসপাতালে মোট ৪ জন স্থায়ী চিকিৎসকের মধ্যে ১ জন ২ মাসের প্রশিক্ষণে রয়েছে।প্রেষণে সপ্তাহে ২ দিন ২জন চিকিৎসক বহিঃ র্বিভাগে রোগিদের সেবা দিচ্ছেন।৩১টি পদে ৩১ জন নার্স কর্মরত, তম্মধ্যে ২ জন প্রশিক্ষণে রয়েছে।

চিকিৎসক সংকটের কারণে রোগীদের সামলাতে খুবই সমস্যা সহ হিমশিম খেতে হচ্ছে।তার পরেও রোগিদের ভোগান্তি লাঘবে আমি সহ চিকিৎসকরা সেবা চালিয়ে যাচ্ছি।ওষুধের সরবরাহ বিষয়ে জটিলতা রয়েছে, চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম।
এই জনবহুল অঞ্চলে যে পরিমাণ ওষুধ প্রয়োজন সে তুলনায় সরবরাহ না থাকায় মানুষের চাহিদা মেটানো কষ্টকর হয়ে পড়েছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪