বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

Share

টঙ্গীর তুরাগ তীরে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য । এদিকে, ইজতেমার মাঠে লাখো মুসল্লির অংশগ্রহণে হয়েছে জুম্মার নামাজ ।

অর্ধশতাধিক দেশের কয়েক হাজার বিদেশি মেহমান ছাড়াও, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৬টি জেলার মুসুল্লি অংশ নিচ্ছেন ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে। ফজরের নামাজের পর আম বয়ান করেন বাংলাদেশের মওলানা মনোয়ার ফারুক।

প্রথম পর্বে অংশ নেয়া কয়েক হাজার বিদেশি মেহমান, ইজতেমা ময়দানে এখনো অবস্থান করছেন। মুসল্লিরা বলছেন, ইমান, আমল, আখলাকের উপর জ্ঞান অর্জন ও আল্লাহর নৈকট্য লাভের জন্যই ইজতেমায় এসেছেন তারা।

ইজতেমা ময়দানে নিচ্ছিদ্র নিরাপত্তায় বলয় তৈরি করা হয়েছে। বিদেশি মেহমানদের নিরাপত্তা বিবেচনায় এবারই প্রথম পাঁচ ভাগে ভাগ করে রাখা হয়েছে তাদের। ইজতেমা সফল করতে জনপ্রতিনিধি ও স্থানীয়রা এক হয়ে কাজ করছেন। রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবছরের বিশ্ব ইজতেমা।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪