বউ না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা

Share

বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাচিনা গ্রামে বউ ফিরিয়ে এনে না দেয়ায় বাবা জব্বার আলীকে (৬৫) কুপিয়ে হত্যা করেছে ছেলে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক সন্তান বিল্লাল হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।

কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, বিল্লাল হোসেনের স্ত্রী কিছুদিন আগে বাড়ি থেকে চলে যান। বউকে ফিরিয়ে আনার জন্য বিল্লাল হোসেন তার বাবাকে চাপ প্রয়োগ করে। এতে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। শনিবার রাতে জব্বার আলী ঘর থেকে বাইরে আসলে বিল্লাল হোসেন তাকে কুপিয়ে হত্যা করে।

সকালে জব্বার আলীর লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদ বলেন, বিল্লাল হোসেনের অত্যাচারে তার বউ চলে গেছেন। এর আগেও সে এলাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটিয়েছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪