ফের রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা, ১৭ জনকে ফেরত

Share
বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ
কক্সবাজারের টেকনাফ সীমান্তে দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় রোহিঙ্গা বোঝাই একটি নৌকাকে ফেরত পাঠিয়েছেন বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)।
 
আজ রোববার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে ১৭ জন রোহিঙ্গা বোঝাই একটি নৌকা বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে তাদের ফেরত পাঠায় বিজিবি।
 
টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ ভোরের দিকে সীমান্ত দিয়ে একটি নৌকায় ১৭ জন রোহিঙ্গা নাফ নদ পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় শাহপরীর দ্বীপ এলাকায় তাদের আটকে দেয় বিজিবি সদস্যরা। এই নৌকায় আট নারী, ছয় শিশু ও তিন পুরুষ ছিল। তারা মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।’
 
এ বিষয়ে টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান আবদুল মতলব বলেন, ‘মিয়ানমারে রয়ে যাওয়া রোহিঙ্গারা ভালো নেই। তাদের এখনো কৌশলে নির্যাতন চালানো হচ্ছে। ফলে রোহিঙ্গারা কোনো উপায় না পেয়ে এখনো বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
 
গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতায় সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এসব রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের স্থানীয়রাও বিপাকে পড়েছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪