ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগতরাতে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার সামনে বিরামপুর – দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ হোসেন ফুলবাড়ি পৌরসভার শাহবাজপুরের লুৎফর রহমানের ছেলে ও নিহত তোজাম্মেল হক বিরামপুর উপজেলার কুর্শাখালি গ্রামের মৃত নজমুল হকের ছেলে। তোজাম্মেল হক ফুলবাড়িতে ভাড়া বাসায় থাকতেন।

তারা দুজন ফুলবাড়ী ঢাকা মোড়ের মজনু মিয়া খাবার হোটেলে কর্মচারীর ছিলেন। তারা হোটেলের কাজ শেষে প্রতিদিনের ন্যায় মোটর সাইকেল যোগে ঢাকা মোড় থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে ফুলবাড়ী পৌরসভা অফিসের সামনে বিরামপুর হতে দিনাজপুর গামী আঞ্চলিক মহাসড়কের অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিলে ঘটনা স্থলে তারা মৃত্যুবরণ করেন।

এই ঘটনায় নিহতের ভাই ফুলবাড়ী থানায় গাড়িচালক ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪