পাচারকারীর পেট কেটে এক হাজার ইয়াবা উদ্ধার

Share

বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ

বরিশালে এক মাদক ব্যবসায়ীর পেটে অস্ত্রপচার করে পলি ব্যাগে ভর্তি এক হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। বুধবার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে ওই মাদক ব্যবসায়ীর পেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত নুর আলম (৫০) লক্ষ্মীপুর জেলার চরশীতা থানা এলাকার আবু হাসেমের ছেলে।

মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারি কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে নগরীর রুপাতলী এলাকার হাউজিং এর জনৈক সুলতানের বাসা থেকে ৩ জনকে আটক করা হয়। এর মধ্যে নুরে আলম নামক এক ব্যাক্তির পেট অস্বাভাবিক ফোলা দেখে তাকে এক্সরে করা হয়। বিষয়টি নিশ্চিত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে অপারেশনের মাধ্যমে ইয়াবাগুলো উদ্ধার করে।

মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে লক্ষীপুর থেকে নুরে আলম ইয়াবাগুলো বরিশাল নিয়ে আসে। এর হোতাদের আটকের চেষ্টা চলছে বলে জানান সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক।

মাদক ব্যবাসায়ী নূর আলমের বিরুদ্ধে মাদক বহন ও বিক্রির দায়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪