নড়াইল থেকে সংসদ নির্বাচন করবেন মাশরাফি

Share

বীরগঞ্জ নিউজ ডেস্কঃ

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘নড়াইল থেকে নির্বাচন করবেন মাশরাফি।’ তবে কোন দল থেকে নির্বাচন করবেন সেটি বলেননি মন্ত্রী।

আজ মঙ্গলবার দুপুরে একনেক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে সবাই তাকে সহায়তা করবেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি বিএনপি থেকেও সে দাঁড়ায় তারপরও তাকে সহায়তা করবেন। কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি এখন বলা যাবে না।

তিনি বলেন, আমার ভোট ব্যংক হলো যারা ক্রিকেট পছন্দ করেন। আমি যখন নির্বাচন করি ৪৮ বছর বয়সে, তখন আকরাম খানসহ সবাই আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন। এখন মাশরাফি, সাকিব অনেক কম বয়সে নির্বাচন করবে। আমি ক্রিকেটের শীর্ষ পদে ছিলাম, আবার পদত্যাগও করেছি। আমি পদত্যাগ না করলে ক্রিকেট শেষ হয়ে যেতো।

তিনি বলেন, আইসিসিতে খারাপ লোকগুলো এখন আর নেই, এটা আমাদের সবার বিজয়।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪