নির্বাচন কমিশনের সংলাপে যোগ দিতে পারে বিএনপি

Share

নির্বাচন কমিশনের সংলাপে যোগ দিতে পারে বিএনপি। দলটির নেতারা জানিয়েছেন ইসির সাথে সংলাপে নির্বাচনে সেনা মোতায়েন, ভোটে ইভিএম ব্যবহার না করা, আরপিও সংশোধন, এবং ২০০৮ এর নির্বাচনী সীমানায় ফিরে যাওয়া সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হবে।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ৩১ জুলাই থেকে শুরু হবে নির্বাচন কমিশনের সংলাপ। প্রথমে সুশীল সমাজ তারপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন।

বিএনপি নেতারা জানান সাম্প্রতিক সময়ে সরকারের সুরে কথা বলে নির্বাচন কমিশন তাদের কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করছে। নির্বাচন কমিশনকে পূর্ণ সহযোগিতার ব্যাপারে বিএনপির যে অবস্থানে ছিল ইসির প্রশ্নবিদ্ধ কর্মকান্ডে তাতে কিছুটা চির ধরেছে। তবুও ইসির সংলাপে যোগ দেয়ার ইংগিত দেন নেতারা।

আগামী জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের সাথে সংলাপে বিএনপি বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরবে বলে জানান দলটির নেতারা। আগামী দিনগুলোতে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রাখবে এবং তাদের কর্মকান্ড প্রশ্নবিদ্ধ হবে না এমনটাই প্রত্যাশা বিএনপি নেতাদের।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪