দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ২৫

Share

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহি কোচের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে, আহত অন্তত ২৫ জন। মহাসড়কের রামপুরা বটতলা এলাকায় গতরাতে এই দূর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কেয়া পরিবহনের যাত্রীবাহী কোচ পঞ্চগড় থেকে ঢাকায় ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছালে উল্টোদিক থেকে আসা একটি মালবাহি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় দুটি গাড়িতেই আগুন ধরে গেলে অগ্নিদগ্ধ হয়ে মারা যান দুই গাড়ির চালক। পরে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। ট্রাক ও কোচের চালকের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেন তারা। তবে নিহত দুই চালকের পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় আহত ছয় জনের চিকিৎসা চলছে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আর আহত বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

দিনভর চারা রোপণ, সন্ধ্যায় তাণ্ডব: গাছ কেটে দিল হামলাকারীরা

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের আরাজী জাহাঙ্গীরপুর (পাঠানপাড়া) গ্রামে পৈত্রিক...

বীরগঞ্জে বিশ্বব্যাপী হরতালের প্রতি সমর্থনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ফিলিস্তিনের আহ্বানে ডাকা বিশ্বব্যাপী হরতালের প্রতি সমর্থন জানিয়ে দিনাজপুরের বীরগঞ্জে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪