ঠাকুরগাঁওয়ে জেনারেল হাসপাতাল থেকে শিশু চুরি

Share

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে দুই মাস বয়সী শিশু সায়ান চুরির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে এ ঘটনা ঘটে। শিশুটি চুরি যাওয়ার পর তার পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা রাত ৯টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

সড়ক অবরোধের কারণে এক ঘণ্টা ধরে চলতে থাকে উত্তেজনা। শিশুকে উদ্ধারের দাবিতে অবরোধ হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়ক যোগাযোগ পুনরায় স্বাভাবিক করে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিমুল ও হাসি বেগম দম্পতি তাদের দুই মাস বয়সী সন্তান সায়ানকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেছিলেন। দুদিন চিকিৎসা দেওয়ার পর সোমবার সন্ধ্যায় শিশুটি হাসপাতাল থেকে চুরি হয়ে যায়।

এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেন। শিশুটির উদ্ধারে তৎপরতা শুরু করেন।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম বলেন, ‘চুরি যাওয়ার পর আমরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছি। শিশুটির উদ্ধারে প্রচেষ্টা চালাচ্ছি।’

এ বিষয়ে ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, ‘চুরি হওয়া শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।’

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

ভূমিকম্পে পুরান ঢাকায় ভবন ধ্বসে ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: ‎রাজধানীর পুরান ঢাকা বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি ৫ তলা...

নেটওয়ার্ক কানেক্টিভিটিকে আরও শক্তিশালী করছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফাইভজি- অ্যাডভান্সড

নিজস্ব প্রতিবেদক চীনে আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) সাংহাই ২০২৫-এ ‘মোবাইল ব্রডব্যান্ড...

বাংলাদেশের এআই ও ক্লাউড শিল্পকে এগিয়ে নিতে হুয়াওয়ের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক সম্প্রতি স্থানীয় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কারিগরি ও সেবা দক্ষতা বৃদ্ধি...

দেশের বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ত্বরান্বিত করার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এআই সামিট ও এআই হ্যাকাথন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ৮ মে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪