ঘোড়াঘাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-৫

Share

শনিবার (১৪ জুন) ভোর সাড়ে ৩ টার দিকে দিনাজপুর – গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট পৌরশহরের নূরজাহানপুর এলাকার এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন, সেনাবাহিনীর সদস্য পঞ্চগড় জেলার বোয়ালমারির টুনিরহাট এলাকার এরশাদ আলী(২৫), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ঠাকুরগাঁও জেলার কে কে বাড়ি এলাকার তামান্না আক্তার(২৫), একই জেলার বড় বালিয়া এলাকার আরিফ ইসলাম (২৫), বাসের সুপারভাইজার নওগা সদরের পারশিকারপুর গ্রামের আমিনুল ইসলাম (৪৭) এবং কোচের ম্যাকানিক ঢাকা আমিন বাজারের ঘাসির দিয়া এলাকার কিবরিয়া ভূইয়া (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আম বোঝাই একটি ট্রাকের  ঢালার (ক্যাবিনের পিছনের অংশ) ত্রুটি দেখা দেয়। এসময় রাস্তার পাশে দাঁড় করিয়ে ট্রাক থেকে আমের ক্যারেট রাস্তার পাশে রাখার কাজ চলছিলো। তার কিছু সময় পর আরও একটি বালু বোঝাই ট্রাকের চাকা পামচার হওয়ায় সেই ট্রাকের চাকার পরিবর্তনের কাজ চলছিলো। হঠাৎ একটি যাত্রীবাহী কোচ প্রথমে আমের মিনি ট্রাক এবং পরে বালু বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে কোচ গাড়িটির বাম অংশ বালু বোঝাই ট্রাকের ঢালার ভিতরে অর্ধেক অংশ ঢুকে যায় এবং কোচ গাড়ির বাম অংশ সামনে থেকে অন্তত পনেরোটি সিট দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে হতাহতের উদ্ধার করে।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা. ফারান জানান, গেলরাত ৩ টা থেকে সাড়ে ৩ টার দিকে পুলিশ ও ফায়ারসার্ভিস সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনার কিছু রোগী আসে। এর মধ্যে সবাই গুরুতর আহত ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সবাইকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, এ মর্মান্তিক দুর্ঘনায় এখন পর্যন্ত ১ জন নারী ও ৪ জন পুরুষের মৃত্যু হয়েছে। নিহত সবার পরিচয় সনাক্ত করা গেছে।নিহতদের সুরতহালের কাজ চলছে। সুরতহাল শেষে তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এই ব্যাপারে আইনি ব্যবস্থা চলমান আছে।

তিনি আরও জানান, আহতদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। তাঁদেরও পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। কিছু কিছু আহতদের পরিচয় পাওয়া গেছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪