কাহারোলে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের কাহারোল উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে কাহারোলে উপজেলার ১নং ডাবর ইউনিয়নের কাশিপুর হাওয়া ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কিসমত সৈয়দপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে আরিফুল ইসলাম (২৮) ও হরিতা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৩৬)। আহত হয়েছেন সৈয়দপুর গ্রামের মো. বাশেরের ছেলে ফিরোজুল ইসলাম (৪৫)।

নিহতদের স্বজনরা জানান, তিনজন একটি বিয়ের অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেলে করে আসছিল। পথিমধ্যে ভাটার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত হন। আহতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ফিরোজুলকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪