ইয়াবা সেবন করে অসুস্থ ১৬ স্কুল ছাত্রী

Share

ডেইলি মিরর২৪ ডেস্কঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ১৬ স্কুলছাত্রীকে কৌশলে ইয়াবা খাওয়ানোর অভিযোগ উঠেছে তাদের দুই সহপাঠী ছাত্রের বিরুদ্ধে। গত রবিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মহাদান ইউনিয়নের বাঁশবাড়ি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটলেও তিন দিন পর বুধবার ঘটনাটি প্রকাশ করে ওই ছাত্রীরা।

অভিযুক্তরা হচ্ছে- উপজেলার বাঁশবাড়ি গ্রামের গোলাম মোস্তফার ছেলে রাকিব ও কড়বাড়ি গ্রামের সোহেল মিয়ার ছেলে আবির। তারা দুইজনই ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। ইতিমধ্যে তাদেরকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

এক ছাত্রীর বাবা বলেন, রবিবার বিকেলে বিদ্যালয় ছুটির পর মেয়ে বাড়িতে ফিরলে তাকে অসুস্থ দেখা যায়। এর কারণ জানতে চাইলে সে জানায়, তাদের বখাটে সহপাঠী রাকিব ও আবির দুপুরে কৌশলে ইয়াবা খাইয়েছে। পরে খোঁজ নিয়ে জানতে পারি বিদ্যালয়ের ওই শ্রেণির অন্য ছাত্রীদেরও ইয়াবা সেবন করানো হয়েছে। লোক-লজ্জার কারণে তাদের পরিবারের লোকজন বিষয়টি চাপিয়ে রেখেছে এবং ছাত্রীদের হাসপাতালে না নিয়ে স্থানীয়ভাবে গোপনে চিকিৎসা দেয়া হচ্ছে। পরে ছাত্রীরা গুরুতর অসুস্থ হয়ে পড়লে বুধবার সকাল থেকে বিষয়টি জানাজানি হয়।

অসুস্থ ছাত্রীরা জানায়, ফুটবল খেলায় আহত সহপাঠী আতিককে দেখতে যাওয়ার জন্য ওষুধ কেনার নাম করে রাকিব ও আবির তাদের থেকে টাকা তোলে। পরে ওষুধ না কিনে ওই টাকা দিয়ে ইয়াবা এনে কৌশলে তাদের সেবন করায়।

এ ব্যাপারে বাঁশবাড়ি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, বিষয়টি বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনোয়ারার কাছ থেকে জেনেছি। পরে জরুরি বৈঠকে বসে অভিযুক্ত রাকিব ও আবিরকে বিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কেউ লিখিত বা মৌখিক অভিযোগ দায়ের করেনি। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪