আজ শহীদ বুদ্ধিজীবি দিবস

Share

আজ শহীদ বুদ্ধিজীবি দিবস। দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব। সকাল সাতটার পর মিরপুর বুদ্ধিজীবি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এরপর বীর মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবি ও তাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর পক্ষে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা জানান তাঁর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন। শ্রদ্ধা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চীফ হুইপসহ অন্যরা।

আওয়ামী লীগের পক্ষে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি জানান, বিদেশে পালিয়ে থাকা বুদ্ধিজীবি হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে সরকার। তিনি বলেন, আদালতে আপিল নিষ্পত্তি হলে আইনি প্রক্রিয়ায় জামাত নিষিদ্ধের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর মিরপুর স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের। দিবসটি উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪