আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

Share

আজ বারোই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিশ্বমানবতার মুক্তির দিশারী সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম ও ওফাত দিবস। এ উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়া।

আজ থেকে প্রায় সাড়ে ১৪শ’ বছর আগে আইয়্যামে জাহেলিয়াতের যুগে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে সুবহে সাদেকের সময় আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমেনার কোলে জন্মগ্রহণ করেন তিনি। জন্মের আগেই তিনি পিতৃহারা হন আর জন্মের অল্পকাল পরই বঞ্চিত হন মাতৃস্নেহ থেকে।

চল্লিশ বছর বয়সে তিনি মহান আল্লাহের পক্ষ থেকে নবুওয়ত লাভ করেন। পথহারা মানবজাতির কাছে তওহীদের বাণী তুলে ধরেন হযরত মোহাম্মদ সাল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জাসনে জালুসে ঈদে মিলাদুন্নবীর মিছিল বের করা হয়। এছাড়াও ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪