বীরগঞ্জে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৭৭

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে প্রাকৃতিক দূর্যোগ ঝড়বৃষ্টির কারণে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৪ হাজার ৪৬০জন মধ্যে ৭৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এসএসসি (ভোকেশনাল), দাখিল, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টা থেকে শুরু হলেও ভোর থেকেই প্রাকৃতিক দূর্যোগের কারণে অনেক পরীক্ষার্থী বৃষ্টিতে ভিজে পরীক্ষা কেন্দ্র আসতে শুরু করে।

এতে প্রথম দিনে ৪৩৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও ৭৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। অন্যদিকে ঠাকুরগাঁও গ্রীড এলাকায় প্রচন্ড ঝড়-বৃষ্টি ও বজ্রপাত হওয়ায় গোলাপগঞ্জ এবং দলুয়া ৩৩ কেভি ফিডার ট্রিপের কারণে বিদ্যুৎতের সমস্যায় পড়তে হয় পরীক্ষার্থীসহ উপজেলাবাসীদের। এতে ঝাড়বাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর দিকে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে দেখা গিয়েছে ছাত্র-ছাত্রীদের।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ্ জানান, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, ঝাড়বাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়,মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়,পলাশবাড়ী ইউএসসি উচ্চ বিদ্যালয়,বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,রহিম বখস উচ্চ বিদ্যালয়,বীরগঞ্জ ফাযিল মাদ্রাসা, চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়সহ ৯ কেন্দ্রে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ জানান, প্রাকৃতিক দূর্যোগের মধ্যে বৈদ্যুতিক গোলযোগের ঝাড়বাড়ি পরীক্ষা কেন্দ্রে কিছুক্ষণ জন্য মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। তিনি আরও জানান,সকাল থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। বৈরী আবহাওয়ার মধ্যেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গো গার্লস ও ইউআরডিপি’র সহযোগিতায় শিক্ষাবৃত্তি পেল বীরগঞ্জের মিমি

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি গো গার্লসের আর্থিক সহযোগিতায় আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত