তেঁতুলিয়ায় উঁকি দিচ্ছে হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা

Share

কাঞ্চনজঙ্ঘা আর হিমালয় পর্বতের দৃশ্য দেখতে পর্যটকদের ভীড় এখন পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সর্ব উত্তরে এই সীমান্ত উপজেলায় মহানন্দার পাড় থেকে দেখা যাচ্ছে সোনালী-রুপালি কাঞ্চনজঙ্ঘা, দেখা যাচ্ছে নেপালের হিমালয় পর্বত।

চলতি শীত মৌসুমে আকাশে তেমন মেঘ আর কুয়াশা না থাকায় স্পষ্ট হয়ে উঠেছে পাহাড়। কোন রকম কৃত্রিম যন্ত্র ব্যবহার না করে দূর পাহাড়ের অপরূপ দৃশ্য দেখে বিমোহিত হচ্ছেন পর্যটকরা। তেঁতুলিয়ার ওপারেই ভারতের শিলিগুঁড়ি এবং শিলিগুঁড়ি থেকে প্রায় ৫০ কিমি দুরে দার্জিলিং শহর।

তেঁতুলিয়ায় রাত কাটালেই দেখা যাবে আলোকিত দার্জিলিং শহর। ভোরের আকাশে তাকালে দেখা যায় নয়নাভিরাম নেপালের হিমালয় আর ভারতের কাঞ্চনজংঘা। পাসপোর্ট আর ভিসার দরকার পড়ে না তাই ভ্রমনপিপাসুরা প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে পারেন পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪