শিক্ষার্থীদের উপবৃত্তি নিতে লাগছে ঘুষ; অভিযোগ মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে

Share

আশিক মুন্নাঃ

দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া হাসনাবাগ দ্বি-মুখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান এর উপবৃত্তি দেওয়ার নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (২ অক্টোবর) খানসামা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর উক্ত প্রতিষ্ঠানে অর্ধরত কয়েকজন শিক্ষার্থী লিখিতভাবে এই অভিযোগ দায়ের করে।

বিভিন্ন তথ্য সূত্রে পাওয়া যায়, উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা গ্রহন করেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ।
তাদের উক্তিতে,কেউ যেন শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা থেকে পিছিয়ে না যায় তাই বর্তমান সরকার এই উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আজ সেই টাকা প্রতিষ্ঠানে এসেই ভাগ দিতে হচ্ছে প্রতিষ্ঠান প্রধানকে। তাই তারা সেই টাকা ফেরত সহ অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেন।

আর এ বিষয়ে অধ্যক্ষ মােঃ মাহবুবুর রহমানের সাথে কথা হলে তিনি শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেন।

উক্ত বিষয়টি তুলে ধরে উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তাওফিক আহমেদ শামীম-এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,কোন জামায়াত নেতার হাতে একটি শিক্ষাপ্রতিষ্ঠান কখনো নিরাপদ থাকতে পারে না। উনি তো জামায়াতের সাবেক নেতা।বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এমনটা করেছেন বলে তিনি মনে করেন।

উক্ত অভিযোগের বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম-এর কাছে গেলে তিনি জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। এটি তদন্ত করে ঘটনা সত্য হলে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

দিনভর চারা রোপণ, সন্ধ্যায় তাণ্ডব: গাছ কেটে দিল হামলাকারীরা

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের আরাজী জাহাঙ্গীরপুর (পাঠানপাড়া) গ্রামে পৈত্রিক...

বীরগঞ্জে বিশ্বব্যাপী হরতালের প্রতি সমর্থনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ফিলিস্তিনের আহ্বানে ডাকা বিশ্বব্যাপী হরতালের প্রতি সমর্থন জানিয়ে দিনাজপুরের বীরগঞ্জে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪