শনিবার ঈদ

Share

বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ

আগামী বৃহস্পতিবার বাংলাদেশ মান সময় মধ্যরাত একটা ৪৩ মিনিটে অমাবস্যা শেষ হয়ে শুক্রবার ১৪৩৯ হিজরী সনের শাওয়াল মাসের নতুন চাঁদের দেখা যাবে বলে জানিয়েছে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রেরিত তথ্য অনুযায়ী, ঐ দিন সূর্যাস্তের সময় সন্ধ্যা ছয়টা ৪৭ মিনিটে বিএসটিতে চাঁদের বয়স হবে ১৭ ঘন্টা ৪ মিনিট এবং সান্ধ্যকালীন গোধুলি শেষ হওয়ার ৯.৬ মিনিট পরে চন্দ্রাস্ত ঘটবে। ফলে ঐদিন বাংলাদেশে চাঁদ দেখা যাবে না।

আগামী শুক্রবার সূর্যাস্তের সময় সন্ধ্যা ছয়টা ৪৭ মিনিটে বিএসটিতে চাঁদের বয়স হবে ৪১ ঘন্টা ৪ মিনিট এবং সান্ধ্যকালীন গোধুলি শেষ হওয়ার ১ ঘন্টা ১২ মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে। সুতরাং ঐদিন বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকলে নিশ্চিতভাবে পশ্চিমাকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে।

আগামী শুক্রবার চাঁদ দেখার নির্ধারিত সময় সন্ধ্যা ছয়টা ৫০ মিনিট হতে ৭টা ৫০ মিনিট পর্যন্ত (বাংলাদেশ মান সময়)।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

মাদকের ছোবল থেকে সন্তানকে বাঁচাতে ইউআরডিপি’র সচেতনতামূলক কর্মসূচি

মাদকাসক্তি বিষয়ে অভিভাবকদের সচেতন করতে আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি) এক...

একই স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপির দু’পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি ও অফিস...

বিধবার ঘর ভেঙে জায়গা দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের খানসামা উপজেলায় আমেনা বেওয়ার নামে বিধবা অসহায় মহিলার ঘর...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪