রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক ছাত্রীকে অপহরণের অভিযোগ

Share

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় তারা ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার এবং অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারের দাবি জানায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অপহৃতের সাবেক স্বামীই তুলে নিয়ে গেছে এই শিক্ষার্থীকে।

সকালে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হল থেকে বের হয়ে বান্ধবীদের সাথে পরীক্ষা দিতে যাচ্ছিলেন বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শোভা। এসময় তার পথ আটকায় সাবেক স্বামী সোহেল। কাটাকাটির এক পর্যায়ে তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় সে। এসময় তার বান্ধবীরা বাধা দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।

ঢাকার একটি ‘ল’ কলেজের ছাত্র সোহেল রানার সাথে বিয়ে হয় শোভার। দুই মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিষয়টি পুলিশ, গোয়েন্দা সংস্থা ও RAB কে জানানো হয়েছে বলে জানান প্রক্টর লুৎফর রহমান। এ ঘটনায় চারজনকে আসামি করে মতিহার থানায় মামলা করেছেন শোভার বাবা।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

দিনভর চারা রোপণ, সন্ধ্যায় তাণ্ডব: গাছ কেটে দিল হামলাকারীরা

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের আরাজী জাহাঙ্গীরপুর (পাঠানপাড়া) গ্রামে পৈত্রিক...

বীরগঞ্জে বিশ্বব্যাপী হরতালের প্রতি সমর্থনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ফিলিস্তিনের আহ্বানে ডাকা বিশ্বব্যাপী হরতালের প্রতি সমর্থন জানিয়ে দিনাজপুরের বীরগঞ্জে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪