মেয়র হানিফসহ দিনাজপুরে মোট ১১ জনের মনোনয়নপত্র বাতিল

Share

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র গতকাল রবিবার যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ে দিনাজপুর জেলার প্রত্যেকটি আসন থেকে  বড় রাজনৈতিক দলগুলোসহ স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মোট ১১ জনের মনোনয়ন বাতিল হয়েছে। 

বাতিল হওয়া প্রার্থীরা মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের একজন, বিএনপি’র ৪ জন ও স্বতন্ত্র প্রার্থী ৬ জন।

যাদের মনোনয়ন বাতিল হয়েছেঃ

দিনাজপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী রঞ্জিত মুরমু ও পারভেজ হোসেন, বিএনপি প্রার্থী মোহাম্মদ হানিফ এবং বিএনপি প্রার্থী মামুনুর রশিদ চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দিনাজপুর-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী মানবেন্দ্র রায়, স্বতন্ত্র প্রার্থী মোকাররম হোসেন, দিনাজপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করায় বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম এবং স্বতন্ত্র প্রার্থী রাইসুল ইসলাম, দিনাজপুর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ইউসুফ আলী এবং দিনাজপুর-৬ আসন থেকে বিএনপি প্রার্থী শাহিনুর ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

উল্লেখ্য আজ থেকে আবার আপিল শুরু  হয়েছে। যাদের যাদের মনোয়ন বাতিল বলে ঘোষণা করা হয়েছে তারা আপিল করে আবার প্রার্থীতা বহাল রাখতে পারবেন।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

মাদকের ছোবল থেকে সন্তানকে বাঁচাতে ইউআরডিপি’র সচেতনতামূলক কর্মসূচি

মাদকাসক্তি বিষয়ে অভিভাবকদের সচেতন করতে আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি) এক...

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪